1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
  4. wphiddenbot@gmail.com : Cache Worker :
ব্রাজিলে বাস দুর্ঘটনায় নিহত ১৯ - Nadibandar.com
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন
নদী বন্দর ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৬ জানুয়ারী, ২০২১
  • ১৭৯ বার পঠিত

ব্রাজিলের একটি বাস দুর্ঘটনায় কমপক্ষে ১৯ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। ঘটনাটি ঘটেছে ব্রাজিলের দক্ষিণাঞ্চলে পারানা রাজ্যের উপকূলীয় গ্যারাটুবা এলাকায়।

সোমবার (২৫ জানুয়ারি) এই বাস দুর্ঘটনা হয়েছে বলে এএফপির একটি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এ ঘটনায় আরো ৩৩ জন আহত হয়েছেন। বাসটি ৫০ জনের বেশি যাত্রী নিয়ে দক্ষিণাঞ্চলীয় রাজ্য সান্তা ক্যাটরিনা রাজ্যের বালনারিও কম্বোরিউ সমুদ্র উপকূলীয় রিসোর্টে যাচ্ছিল।
 
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় বাসটির চালকও আহত হন এবং দুর্ঘটনার কারণ সম্পর্কে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

বাসটি উত্তরাঞ্চলীয় রাজ্য পারার অনানিন্দুয়া শহর থেকে কম্বোরিউ সমুদ্র উপকূলীয় রিসোর্টে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় পড়ে।

নদী বন্দর / পিকে

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com