1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
বীর মুক্তিযোদ্ধাদের যাচাই-বাছাই প্রক্রিয়া স্থগিতের দাবিতে সমাবেশ - Nadibandar.com
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০১:০৮ অপরাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৬ জানুয়ারী, ২০২১
  • ১৬৮ বার পঠিত

আগামী ৩০ জানুয়ারি মুক্তিযোদ্ধাদের যাচাই-বাছাই প্রক্রিয়া স্থগিত রাখার দাবি জানিয়েছে বীর মুক্তিযোদ্ধা ঐক্য মঞ্চ। মঙ্গলবার (২৬ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবের সামনে এক সমাবেশ থেকে প্রধানমন্ত্রীর নিকট এই যাচাই-বাছাই প্রক্রিয়া স্থগিত রাখার দাবি জানান সংগঠনের নেতৃবৃন্দ।

মুক্তিযোদ্ধা ঐক্য মঞ্চের সভাপতি রুহুল আমিন মজুমদারের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনটির সাধারণ সম্পাদক জহির উদ্দিন জালাল (বিচ্ছু জালাল), আওয়ামী মুক্তিযোদ্ধা লীগের সভাপতি মুজিবুর রহমানসহ প্রমুখ। সমাবেশে বক্তারা যাচাই-বাছাই প্রক্রিয়া স্থগিত রাখার কারণ তুলে ধরে বক্তব্য দেন।

jagonews24

তারা বলেন, ‘গেজেটভুক্ত মুক্তিযোদ্ধাদের তালিকা থেকে রাজাকার, আল-বদর, আল-শামস থাকলে যাচাই করে তাদের গেজেট বাতিল করা হোক। মুক্তিযোদ্ধাদের যাচাই-বাছাইয়ের বিষয়টি অত্যন্ত অপমানজনক এবং দুরভিসন্ধিমূলক। ভারতসহ বিশ্বের সকল দেশ তাদের চেতনা বাস্তবায়নের জন্য স্ব স্ব প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে বীর মুক্তিযোদ্ধাদের সার্বিক রক্ষণাবেক্ষণ করে থাকে। কিন্তু একমাত্র বাংলাদেশেই বীর মুক্তিযোদ্ধা তথা তাদের পরিবারের রক্ষণাবেক্ষণে সুনির্দিষ্ট কোনও নীতিমালা নেই।’

এসময় বক্তারা মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল, জেলা কমান্ড কমিটি গঠন করে মুক্তিযোদ্ধাদের কার্যালয় খুলে দেয়ার দাবি জানান।

পরে সংগঠনের সভাপতি আগামী ৩০ জানুয়ারি দেশের সকল জেলা-উপজেলায় প্রতিবাদ সমাবেশ ও অবস্থান কর্মসূচির ঘোষণা দেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com