1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
খালেদার উন্নত চিকিৎসার দাবিতে ১৪ অক্টোবর অনশন করবে বিএনপি - Nadibandar.com
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : সোমবার, ৯ অক্টোবর, ২০২৩
  • ৭৭ বার পঠিত

দলের চেয়ারপারসন খালেদা জিয়ার উন্নত চিকিৎসা এবং নিঃশর্ত মুক্তির দাবিতে আগামী ১৪ অক্টোবর নয়াপল্টনে অনশন করবে বিএনপি।

সোমবার (৯ অক্টোবর) বিকেলে নয়াপল্টনে অনুষ্ঠিত সমাবেশ থেকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কর্মসূচি ঘোষণা করেন।

তিন ঘণ্টার ওই অনশন কর্মসূচি পালনের জন্য তিনি সবার প্রতি আহ্বান জানান।

প্রধানমন্ত্রীর সমালোচনা করে তিনি বলেন, তার কথা শুনলে মনে হয় আমরা রাজতন্ত্রে আছি। দেশের মালিক তিনি। খালেদা জিয়ার কিছু হলে সরকারকে দেশের জনগণ ক্ষমা করবে না বলেও মন্তব্য করেন তিনি।

ঢাকা মহানগর উত্তর বিএনপি এবং দক্ষিণ বিএনপি যৌথভাবে সমাবেশের আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন বিএনপির ঢাকা মহানগর উত্তরের ভারপ্রাপ্ত আহ্বায়ক ফরহাদ হালিম ডোনার।

নদী বন্দর/এসএইচবি

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com