1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
বিএনপি স্বাস্থ্য বিষয় নিয়ে বিভ্রান্তকর তথ্য ছড়িয়েছে: স্বাস্থ্যমন্ত্রী - Nadibandar.com
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন
মানিকগঞ্জ প্রতিনিধি:
  • আপডেট টাইম : রবিবার, ১৫ অক্টোবর, ২০২৩
  • ৭৮ বার পঠিত

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ‘স্বাস্থ্য বিষয় নিয়ে বিএনপি অনেক বিভ্রান্তমূলক কথা বলেছে। মানুষ বিভ্রান্ত হলে এই দেশে আরো অনেক মানুষ মৃত্যুবরণ করবে। মানুষকে ভালোবাসলে স্বাস্থ্য নিয়ে কখনো কেউ বিভ্রান্তকর তথ্য দেয় না। কিন্তু আমরা দেখেছি বিএনপি টিকা নিয়ে বিভ্রান্তকর তথ্য ছড়িয়েছে।’

রোববার (১৫ অক্টোবর) দুপুরে মানিকগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের আয়োজিত শিক্ষা প্রতিষ্ঠান পর্যায়ে এইচপিভি টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, সামনে নির্বাচন আছে। আপনার অবশ্যই খেয়াল রাখবেন, মানিকগঞ্জবাসী কি পেয়েছে, কি সেবা পেয়েছে, কি উন্নয়ন পেয়েছে। দেশের উন্নয়নের ধারাবাহিতকা যাতে বজায় থাকে আপনাদের কাছে এই আশা রাখছি। আপনারা ভোটের মাধ্যমে আবারও সেই সুযোগ করে দেবেন।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের নারীর ক্ষমতায়ন করেছেন। তিনি বিশেষ করে মা-বোনদের বেশি দেখেন। আজকে চাকরিতে নারীদের অগ্রাধিকার দেওয়া হয়েছে। সরকারি বিভিন্ন দপ্তরে আজকে নারীরা কাজ করছেন। দেশের উন্নয়নে নারীদের ভূমিকা অনেক। এটা বুঝতে হবে। এ বছর এমবিবিএস-এ ৭০ ভাগ মেয়েরা ভর্তি হয়েছে, তারা ডাক্তার হবে। আমরা প্রায় ৪ থেকে ৫ হাজার ডাক্তার নিয়েছি, সেখানেও ৭০ শতাংশ মেয়েরা উত্তীর্ণ হয়েছে। একেই বলে নারীর ক্ষমতায়ন, যা শেখ হাসিনা করেছেন।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে জাহিদ মালেক বলেন, নিজেকে সুস্থ্য রাখতে হবে, সেজন্য সঠিকভাবে শরীর চর্চা করতে হবে। শরীর ভালো থাকলেই তো ঠিকমত পড়ালেখা করতে পারবে। মেয়েদেরকে বলতে চাই, কারা এই টিকার ব্যবস্থা করছে, কারা এই টিকা বিনামূল্যে দিচ্ছে, এটি জানতে হবে। 

মন্ত্রী বলেন, স্কুলের ৯ থেকে ১৫ বয়সী মেয়েদের এক ডোজ জরায়ু ক্যান্সার প্রতিরোধ টিকা দেওয়া হবে। শুধু স্কুলে নয়, হাসপাতাল, ক্লিনিক এবং যেখানে টিকাকেন্দ্র রয়েছে সেখানেই এই টিকা দেওয়া যাবে। মানিকগঞ্জে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ৭২ হাজার টিকা দেওয়া হবে এবং ঢাকা বিভাগে ২৩ লাখ টিকা দেওয়া হবে। পর্যায়ক্রমে সারাদেশে ১ কোটি ২৫ লাখের বেশি জরায়ু ক্যান্সার প্রতিরোধ টিকা দেওয়া হবে। প্রাথমিকভাবে এই টিকা কর্যক্রম এক মাস চলবে। তবে টিকা সামনে আরো আসবে, তখন পর্যায়ক্রমে সারাদেশে টিকা দেওয়ার ব্যবস্থা করা হবে।

অনুষ্ঠানে মানিকগঞ্জের জেলা প্রশাসক রেহেনা আকতার, সিভিল সার্জন মোয়াজ্জেম আল খান, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম মহীউদ্দিন, পৌর মেয়র মো. রমজান আলী, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সুলতানুল আজম খান, সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জ্যোতিশ্বর পালসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

নদী বন্দর/এসএইচবি

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com