1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
বিএনপির অফিসের তালা খোলারও মানুষ নেই: তথ্যমন্ত্রী - Nadibandar.com
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন
নদী বন্দর ঢাকা:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৩ নভেম্বর, ২০২৩
  • ৮৭ বার পঠিত

বিএনপি অফিসে প্রশাসন তালা দেয়নি মন্তব্য করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, দলটিতে একটা তালা খোলারও মানুষ নেই।

তিনি বলেন, আন্দোলনের নামে গুহা থেকে অনলাইনে গাড়ি পোড়ানোর কর্মসূচি ঘোষণা করা হচ্ছে। এটি কোনো রাজনৈতিক দলের কাজ হতে পারে না।

বৃহস্পতিবার রাজধানীর কাকরাইলে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের নতুন অফিস উদ্বোধন ও চেক বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

তৃণমূল বিএনপির অগ্রগতিতে বিএনপিকে নিয়ে শঙ্কা প্রকাশ করে ড. হাছান বলেন, তৃণমূল বিএনপি যেভাবে আগাচ্ছে, তাতে বিএনপি কোথায় গিয়ে দাঁড়াবে এ নিয়ে শঙ্কা জেগেছে। বিএনপির জোট থেকে তিনটি নিবন্ধিত দলসহ ছয়টি দল বের হয়ে গেছে। তাদের সবাই নির্বাচনে অংশ নেবে।

তিনি বলেন, তাদের জোটের নেতারাই এখন পালিয়ে যাচ্ছে। যারা বিএনপিকে বাতাস দিচ্ছিল তাদের বাতাসও এখন ফুরিয়ে গেছে।

নদী বন্দর/এসএস

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com