1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
  4. wphiddenbot@gmail.com : Cache Worker :
মেক্সিকোতে সড়ক দুর্ঘটনায় নিহত ৯ - Nadibandar.com
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
নদী বন্দর ,ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৫ মার্চ, ২০২৪
  • ১১১ বার পঠিত

মেক্সিকোতে সড়ক দুর্ঘটনায় ৯ জন নিহত হয়েছে। দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলে অবস্থিত জনপ্রিয় পর্যটন কেন্দ্র কুইন্টানা রু রাজ্যে একটি যাত্রীবাহী ভ্যান ও একটি পণ্যবাহী ট্রাকের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। স্থানীয় সময় সোমবার (৪ ফেব্রুয়ারি) ওই দুর্ঘটনা ঘটে। এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্থানীয় প্রসিকিউটরের কার্যালয় থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, রাজ্যের মধ্যাঞ্চলে অবস্থিত ফেলিপ ক্যারিলো পুয়ের্তো পৌরসভায় ওই দুর্ঘনা ঘটেছে।

প্রাথমিক তথ্য থেকে জানা গেছে নিহত ৯ জনের মধ্যে তিনজনই শিশু। যাত্রীবাহী ভ্যানের সব আরোহীই প্রাণ হারিয়েছেন বলে নিশ্চিত করা হয়েছে।

এক প্রতিবেদনে জানানো হয়েছে যে, দুর্ঘটনায় আরও ৬ জন আহত হয়েছে। তাদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এর আগে গত ১৯ ফেব্রুয়ারী কুইন্টানা রু, তুলুমের বীচ রিসোর্ট এবং পুয়ের্তো অ্যাভেনতুরাস শহরের সংযোগকারী একিটি হাইওয়েতে দুর্ঘটনায় আর্জেন্টিনার পাঁচ পর্যটক এবং একজন মেক্সিকান নাগরিক মারা যান।

এছাড়া গত ২৪ ফেব্রুয়ারি উত্তর-মধ্য মেক্সিকোর সান লুইস পোটোসি রাজ্যে আরেকটি দুর্ঘটনায় ১০ জন নিহত হয়।

২০২০ সাল থেকেই মেক্সিকোতে সড়ক দুর্ঘটনা বেড়ে গেছে। জাতীয় পরিসংখ্যান সংস্থার সাম্প্রতিক তথ্য অনুসারে, ২০২২ সালে ৩ লাখ ৭৭ হাজার ২৩১টি দুর্ঘটনা রেকর্ড হয়েছে।

নদী বন্দর/এসএকে

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com