1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
যমুনায় ভাসছে কাফনে মোড়ানো মরদেহ - Nadibandar.com
শনিবার, ০৬ জুন ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন
সিরাজগঞ্জ প্রতিনিধি:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০২৪
  • ১৫৫ বার পঠিত

সিরাজগঞ্জে চৌহালীতে তীব্র আকার ধারণ করেছে যমুনার ভাঙন। গত কয়েকদিন ধরে তীব্র স্রোতে উপজেলার ভূতের মোড় এলাকা থেকে ময়নাল সরকারের পারিবারিক কবরস্থান পর্যন্ত ধসে গেছে। এতে বেশ কয়েকটি কাফনে মোড়ানো মরদেহ পানিতে ভেসে গেছে

বৃহস্পতিবার (১১ জুলাই) বিকেলে উপজেলার বাঘুটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম মোল্লা বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, কবরস্থানের বেশকিছু অংশ ভেঙে গেছে। ফলে ওই স্থানের কাফনে মোড়ানো কিছু মরদেহ নদীতে ভেসে গেছে। কয়েকটি মরদেহ স্বজনরা উদ্ধার করে অন্য স্থানে দাফন করেছেন।

এ বিষয়ে চৌহালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুব হাসান বলেন, কবরস্থানটি নদীর পাড়ে হওয়ায় ভেঙে গেছে। ভাঙন রোধে জিও ব্যাগ ফেলা হয়েছে।

নদী বন্দর/এসএস

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com