1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
অপ্রয়োজনীয় প্রতিনিধিদল নিয়ে জাতিসংঘে যাবেন না ড. ইউনূস - Nadibandar.com
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
নদী বন্দর ঢাকা:
  • আপডেট টাইম : সোমবার, ২ সেপ্টেম্বর, ২০২৪
  • ১০৪ বার পঠিত

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস নিউইয়র্কে যাবেন। প্রধান উপদেষ্টা যাদের কাজ আছে শুধুমাত্র তাদের একটি ছোট বহর নিয়ে সেখানে যাবেন।

সোমবার (২ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ কথা বলেন পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

তৌহিদ হোসেন বলেন, মোটামুটি একটা ছোট প্রতিনিধিদল যাবে। আমরা বিশাল প্রতিনিধিদল নিয়ে যাব না এবং উনি যত কত সময়ে ওখানে থেকে ওনার কাজ শেষ করতে পারবেন, সেই চেষ্টা করবেন। যাওয়া-আসার সময় মিলিয়ে এক সপ্তাহের বেশি না।

প্রতিনিধিদলে কারা থাকছেন এবং সংখ্যাটা কত-জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা জানান, চূড়ান্ত সংখ্যাটা আজকে আমি বলতে পারব না। এটা এখনও চূড়ান্ত হয়নি। তবে একটা ছোট প্রতিনিধিদল যাবে, খুব বড় না। একেবারে ফাংশানাল যাদের প্রয়োজন আছে। সাধারণত যাদের কাজ আছে, শুধু তারাই যাবে।

প্রসঙ্গত, অন্তর্বর্তী সরকারের প্রধান ড. ইউনূস দায়িত্ব নেওয়ার পর প্রথম বিদেশ সফর হতে যাচ্ছে নিউইয়র্ক।

নদী বন্দর/এসএম

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com