1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
আগ্নেয়াস্ত্রসহ দুই রোহিঙ্গা আটক - Nadibandar.com
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২ ফেব্রুয়ারী, ২০২১
  • ১৯৮ বার পঠিত

কক্সবাজারের টেকনাফে দেশীয় তৈরি ১০ টি আগ্নেয়াস্ত্রসহ দুই রোহিঙ্গাকে আটক করেছে র‍্যাব। সোমবার (২ ফেব্রুয়ারি) রাতে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের দমদমিয়া এলাকার ওমরখাল ব্রিজ সংলগ্ন নুর হাসেমের বাড়ির সামনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। 

বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়ানের অধিনায়ক উইং কমান্ডার আজিম আহমেদ।

আটকরা হলো- টেকনাফের ২৬ নম্বর শালবাগান রোহিঙ্গা ক্যাম্পের এ-৩ ব্লকের মৃত আমির হোসেনের ছেলে ছৈয়দ হোসেন (৫৫) এবং মুচনি রোহিঙ্গা ক্যাম্পের সি-ব্লকের আজিজুল হকের ছেলে বদি আলম (২০)।

উইং কমান্ডার আজিম আহমেদ বলেন, সোমবার রাতে টেকনাফের দমদমিয়া এলাকার ওমরখাল ব্রিজ সংলগ্ন নুর হাসেমের বাড়ির সামনে কতিপয় অস্ত্রধারী লোকজন অবস্থান করছে খবরে র‍্যাবের একটি দল অভিযান চালায়। ঘটনায় পৌঁছলে র‍্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে ২টি বস্তা ফেলে দিয়ে ১০ জন পালিয়ে যায়। এসময় ধাওয়া দিয়ে ২ জনকে আটক করতে সক্ষম হয়।

পরে আটক ২ জনকে জিজ্ঞাসাবাদে জানা যায়, পালিয়ে যাওয়া লোকজনের ফেলে দেয়া বস্তাগুলোর ভিতর অস্ত্র রয়েছে। এসময় বস্তা ২টি খুলে পাওয়া যায় দেশীয় তৈরি ১০ টি বন্দুক। 

আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে টেকনাফ থানায় মামলা করা হয়েছে বলে জানান উইং কমান্ডার আজিম।

নদী বন্দর / এমকে

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com