1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
‘কয়েক মাসের মধ্যেই পরমাণু বোমা তৈরি করতে পারবে ইরান’ - Nadibandar.com
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৬:১৩ পূর্বাহ্ন
নদী বন্দর ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২ ফেব্রুয়ারী, ২০২১
  • ১৮৭ বার পঠিত

একটি পরমাণু বোমা তৈরির প্রয়োজনীয় উপাদান উৎপাদন করা থেকে ইরান মাত্র কয়েক মাস দূরে রয়েছে বলে দাবি করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্তনি ব্লিঙ্কেন। এছাড়া তিনিও যুক্তরাষ্ট্রকে আবার ইরানের পরমাণু সমঝোতায় ফিরিয়ে আনার আগ্রহ প্রকাশ করেছেন। তবে একই সঙ্গে তিনি নতুন দাবি উত্থাপন করে এ বিষয়ে পূর্বশর্ত আরোপ করেছেন।

মার্কিন গণমাধ্যম এনবিসি টেলিভিশনকে দেয়া সাক্ষাৎকারে ব্লিঙ্কেন বলেন, ইরান যদি পরমাণু সমঝোতায় দেয়া প্রতিশ্রুতিতে ফিরে আসে তবে ওয়াশিংটনও একই কাজ করতে প্রস্তুত রয়েছে। তিনি আরও বলেন, একটি পরমাণু বোমা তৈরির প্রয়োজনীয় উপাদান উৎপাদন করা থেকে ইরান মাত্র কয়েক মাস দূরে রয়েছে।

সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার শাসনামলে ইরানের সঙ্গে আরো পাঁচ দেশকে সঙ্গে নিয়ে পরমাণু সমঝোতা সই করে আমেরিকা। কিন্তু পরবর্তী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০১৮ সালের মে মাসে সে সমঝোতা থেকে বেআইনিভাবে আমেরিকাকে বের করে নেন। বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন নির্বাচনী প্রচারের সময় ওই সমঝোতায় ফিরে আসার প্রতিশ্রুতি দিলেও এখন ইরানের জন্য ভিত্তিহীন পূর্বশর্ত আরোপ করার চেষ্টা করছেন।

নদী বন্দর / পিকে

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com