1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
হত্যা মামলায় সাবেক এমপি মোস্তফা জালাল মহিউদ্দিন গ্রেপ্তার - Nadibandar.com
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন
নদী বন্দর ঢাকা:
  • আপডেট টাইম : সোমবার, ২০ জানুয়ারী, ২০২৫
  • ৭৮ বার পঠিত
ঢাকা-৭ আসনের সাবেক এমপি মোস্তফা জালাল মহিউদ্দিনকে রাজধানীর মোহাম্মদপুরের মনসুরাবাদ হাউজিং এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে হত্যা মামলা থাকায় সোমবার ভোরে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে ডিএমপির মুখপাত্র মুহাম্মদ তালেবুর রহমান জানিয়েছেন। 

তিনি জানান, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের ঘটনায় হত্যাসহ একাধিক মামলার আসামি ঢাকা-৭ আসনের সাবেক সংসদ সদস্য মোস্তফা জালাল মহিউদ্দিন। সুনির্দিষ্ট তথ্য ও গোয়েন্দা কার্যক্রমের ভিত্তিতে আজ ভোরে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

তার বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ প্রক্রিয়াধীন।
নদী বন্দর/এসএইচ

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com