1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
বাছাইপর্বকে সামনে রেখে ব্রাজিলের অনুশীলন শুরু - Nadibandar.com
শুক্রবার, ২২ মে ২০২৬, ০৬:৩৭ পূর্বাহ্ন
নদীবন্দর ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২০
  • ২৬৫ বার পঠিত
বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ সামনে রেখে অনুশীলন শুরু করেছে ৫ বারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল।

আগামী শুক্রবার দক্ষিণ আমেরিকার বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে বলিভিয়ার বিপক্ষে লড়বে ব্রাজিল। ম্যাচের জন্য শুরু হয়েছে অনুশীলন। রিও ডি জেনিরো থেকে ১২০ কিলোমিটার দূরে তেরেসোপোলিসে শুরু হয়েছে সেলেসাওসেদ অনুশীলন ক্যাম্প।
সাও পাওলোতে বলিভিয়ার বিপক্ষে ম্যাচের চারদিন পর পেরুর সঙ্গে আরো একটি ম্যাচ খেলবে ব্রাজিল। ক্যাম্পে যোগ দিয়েছেন নেইমার। দলের সেরা তারকার ফেরায় খুশি সমর্থকরা। এছাড়াও যোগ দিয়েছেন থিয়াগো সিলভা ও রিচার্লিসন। অ্যাংকেল ইনজুরি আছে রিচার্লিসনের।

তবে, চিকিৎসকরা জানিয়েছেন দ্রুতই ফিট হয়ে উঠবেন তিনি। রাশিয়া বিশ্বকাপে হেক্সা জয়ের মিশন নিয়ে অংশ নিলেও, প্রত্যাশা পূরণ করতে পারেনি ব্রাজিল। তবে, কাতার বিশ্বকাপের বাছাইয়ে যেন কোন ভুল না হয়, সেজন্য সতর্ক কোচ তিতে। প্রস্তুতিটা ভালভাবে সেরে নিতে চান তিনি।

নদী বন্দর/আরএম

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com