1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
সীমান্ত দিয়ে ১৫ জনকে ফেরত পাঠাল বিএসএফ - Nadibandar.com
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন
মেহেরপুর প্রতিনিধি:
  • আপডেট টাইম : বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৪৭ বার পঠিত

মেহেরপুরের মুজিবনগর উপজেলার সোনাপুর মাঝপাড়া সীমান্ত দিয়ে রোহিঙ্গাসহ ১৫ জনকে পুশব্যাক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে বিএসএফ কাঁটাতার পার করে এ ১৫ জনকে বাংলাদেশের অভ্যন্তরে পাঠায়।

ভারত থেকে বাংলাদেশ অভ্যন্তরে পুশব্যাক করা ব্যক্তিরা হলেন, মায়ানমারের বুতিডং জেলার থাং বাজার থানার মাঝিরপাড়া গ্রামের বাসিন্দা ও কক্সবাজার উখিয়া রোহিঙ্গা ১৬ নং ক্যাম্পের এইস -৩ ব্লকের বাসিন্দা আবুল পয়াস এর ছেলে রিয়াজ (২৪),পাবনার চারমোহর থানার বিশ্বনাথপুর গ্রামের জগতবন্ধু হালদারের ছেলে শিবাস হালদার (৫০), হরিদাস হালদার (২৪), চাঁপাইনবাবগঞ্জ সদর থানার হরিদাসপুর গ্রামের শাহজালাল ইসলামের ছেলে সিরাজুল ইসলাম (২৮), একই জেলার নরেন্দ্রপুর থানার আব্দুর রফির ছেলে আক্কাস আলী (২৮), নরেন্দ্রপুর গ্রামের সাইদুর আলীর ছেলে কাজীব আলী (২৩), সদর থানার নরেন্দ্রপুর গ্রামের সাইদুর আলীর ছেলে কাজীব আলী (২৩), হরিশপুর গ্রামের বদর আলীর ছেলে আব্দুল্লাহ (২৭), রাজশাহী জেলার গোদাগাড়ী থানার সারেংপুর নুর ইসলামের ছেলে শাহিন আলী (২৭), পিরোজপুরের ইন্দোরখানি থানার বালিয়াপাড়া গ্রামের ইসাহাক সিপাইর ছেলে আজিল সিপাই (৪৫)। 

সীমান্ত পার হয়ে তারা মুজিবনগরের কেদারগঞ্জ বাজারে অবস্থান নেন এবং পরে বিভিন্ন পরিবহনের মাধ্যমে নিজ নিজ গন্তব্যে চলে যান। এ বিষয়ে বিজিবির পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

ভারতের হৃদয়পুর এবং বাংলাদেশের মুজিবনগর উপজেলার সোনাপুর সীমান্ত দিয়ে মঙ্গলবার রাত ১ টার দিকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী কাঁটা তারের গেট খুলে তাদের পাঠিয়ে দেয়। পরে তারা শুন্য রেখা পার হয়ে মুজিবনগরের কেদারগঞ্জ বাজারে এসে বিভিন্ন স্থানে অবস্থান নেয়। ভোরের সূর্য উঠার সাথে সাথে তারা  বিভিন্ন পরিবহণে করে নিজ নিজ গন্তব্যের উদ্দেশ্যে পাড়ি জমায়।   

পুশব্যাক হওয়া চাপাইনবাবগঞ্জের সিরাজুল ইসলাম জানান, বহরামপুর জেলে ছিলাম। সেখান থেকে আমাদের বিএসএফ ক্যাম্পে নিয়ে আসে। সেখান থেকে আমাদের কাঁটাতার পার করে বাংলাদেশে পাঠিয়ে দেয়।

আক্কাস আলী জানান, তারা বিভিন্ন সময়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে পুলিশের হাতে আটক হন এবং বিভিন্ন মেয়াদে কারাভোগ করেন। পশ্চিমবঙ্গের বহরমপুর কারাগারে সাজা ভোগের পর বুধবার রাতে বিএসএফ তাদের সীমান্তে এনে বাংলাদেশে ফেরত পাঠায়।

মুজিবনগর বিজিবি ক্যাম্প কমান্ডার  বলেন, বিষয়টি শুনেছি। বিষয়টি খোঁজ নিচ্ছি। অনেককে জিজ্ঞাসা করেছি কিন্তু কারো কাছে কোন তথ্য পাইনি।

মুজিবনগর থানার ওসি মিজানুর রহমান বলেন, ভোরে কয়েকজন বাংলাদেশিকে পুসব্যাকের কথা শুনেছি। তবে এ বিষয়ে পুলিশের কার্যক্রম চলমান রয়েছে।

নদীবন্দর/এসএইচ

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com