1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
পুলিশে বিসিএসের মর্যাদা পেলেন ১৫ পরিদর্শক - Nadibandar.com
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
নদী বন্দর ঢাকা:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫
  • ৪৮ বার পঠিত

বিসিএস (পুলিশ) ক্যাডারের সহকারী পুলিশ সুপার পদে পদোন্নতি পেয়েছেন ১৫ পুলিশ পরিদর্শক। বৃহস্পতিবার (৬ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা পৃথক দুটি প্রজ্ঞাপনে পদোন্নতির কথা জানানো হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপন দুটিতে স্বাক্ষর করেন উপসচিব মো. মাহাবুবুর রহমান।

একটি প্রজ্ঞাপনে ১৪ জনের নাম রয়েছে এবং আরেকটি প্রজ্ঞাপনে ভূতাপেক্ষভাবে একজনকে পদোন্নতি দেওয়া হয়।

বিসিএসের মর্যাদা পাওয়া ১৫ পরিদর্শক হলেন- আরএমপির পরিদর্শক (নিরস্ত্র) এসএম ফারুক হোসেন, ডিএমপির ইন্সপেক্টর (নিরস্ত্র) আলী আহমেদ মাসুদ, ট্যুরিস্ট পুলিশের পরিদর্শক (নিরস্ত্র) মো. মাহবুবুর রহমান, পুলিশ অধিদপ্তরের পরিদর্শক (নিরস্ত্র) মো. সালাহ উদ্দিন আরশেদ, সিআইডির পরিদর্শক (নিরস্ত্র) একেএম মামুনুর রশীদ, মানিকগঞ্জের পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মো. রবিউল ইসলাম, রাজশাহীর ইনসার্ভিস ট্রেনিং সেন্টারের পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মো. খালেদ হোসেন, ইন্ডাস্ট্রিয়াল পুলিশের পরিদর্শক (নিরস্ত্র) কাজী মিজানুর রহমান, এসবি ঢাকার পরিদর্শক (নিরস্ত্র), মো. ইউসুফ খান, এপিবিএনের পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মো. আব্দুল বাতেন খান, সিরাজগঞ্জের পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) জুলফিকার মো. আসাদুজ্জামান, ঝালকাঠির পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মো. জাকির হোসেন, এসবির পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মো. গিয়াস উদ্দিন, এসবির পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) আব্দুল কাদের ও কুষ্টিয়ার মোহা. আব্দুর রব।

নদীবন্দর/একেএম

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com