1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
চট্টগ্রাম বন্দরে পাকিস্তানি জাহাজ, এলো ২৬ হাজার টন আতপ চাল - Nadibandar.com
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন
নদীবন্দর,চট্টগ্রাম
  • আপডেট টাইম : শনিবার, ১৫ মার্চ, ২০২৫
  • ৭০ বার পঠিত

পাকিস্তান থেকে ২৬ হাজার ২৫০ মেট্রিক টন আতপ চাল নিয়ে ‘এমভি মারিয়াম’ নামে জাহাজ চট্টগ্রাম বন্দরে ভিড়েছে।

শনিবার (১৫ মার্চ) খাদ্য মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জি টু জি চুক্তির আওতায় পাকিস্তান থেকে ২৬ হাজার ২৫০ মেট্রিক টন আতপ চাল নিয়ে এমভি মারিয়াম জাহাজটি চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। জাহাজে রক্ষিত চালের নমুনা পরীক্ষা শেষে খালাসের কার্যক্রম শুরু হয়েছে।

এর আগে গত ০৫ মার্চ জি টু জি ভিত্তিতে ভারত ও পাকিস্তান থেকে ৩৭ হাজার ২৫০ মেট্রিক টন চাল নিয়ে দুটি জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছায়। এরমধ্যে পাকিস্তান থেকে ২৬ হাজার ২৫০ মেট্রিক টন এবং ভারত থেকে ১১ হাজার মেট্রিক টন চাল রয়েছে।

নদীবন্দর/জেএস

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com