1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
  4. wphiddenbot@gmail.com : Cache Worker :
জাতীয় পার্টি আ.লীগের ‘বি’ টিম নয় : জিএম কাদের - Nadibandar.com
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২১
  • ২২৪ বার পঠিত

জাতীয় পার্টি চেয়ারম্যান (জাপা) গোলাম মোহাম্মদ (জিএম) কাদের বলেছেন, অনেকেই মনে করতে পারেন- জাতীয় পার্টি আওয়ামী লীগের ‘বি’ টিম। কিন্তু এটা তাদের ভুল ধারণা।

তিনি বলেন, জাতীয় পার্টি নিজস্ব রাজনীতি নিয়ে এগিয়ে যাচ্ছে। আগামী দিনের রাজনীতিতে জাতীয় পার্টি অত্যন্ত সম্ভাবনাময় রাজনৈতিক শক্তি হিসেবে আত্মপ্রকাশ করবে।’

বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে জাপা চেয়ারম্যানের বনানী কার্যালয়ে ডেফট গ্রুপের পরিচালক মো. মাইদুল ইসলাম টেক্কা জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরের হাতে ফুল দিয়ে জাতীয় পার্টিতে যোগ দেন। এ সময় তাকে স্বাগত জানিয়ে জাপা চেয়ারম্যান এসব কথা বলেন।

জিএম কাদের বলেন, ’৯১ সালের পর থেকে দেশে একনায়কতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে। এতে দুর্নীতি ও দলীয়করণের কারণে দেশে মারাত্মকভাবে বৈষম্য বেড়েছে। কিছু মানুষ হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে। আর অধিকাংশ মানুষ সামান্য টাকার জন্য সন্তানের চিকিৎসা করতে পারছেন না।

তিনি বলেন, শুধু বৈষম্যের প্রতিবাদেই আমাদের মহান মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছিল। কিন্তু দুর্নীতি আর দলীয়করণের কারণে বৈষম্য কমছে না।

জাপা চেয়ারম্যান বলেন, যারা দেশ ও দেশের মানুষের সেবা করতে চান, তাদের জন্য জাতীয় পার্টির দরজা উন্মুক্ত। জাতীয় পার্টিই এখন নতুন প্রজন্মের সামনে একটি আদর্শ রাজনৈতিক সংগঠন। আওয়ামী লীগে কেউ যেতে পারছে না, সেখানে নতুনদের জায়গা দেয়ার মতো স্থান নেই। আবার মামলা-হামলার ভয়ে অনেকেই বিএনপিতে যেতে পারছে না। কিন্তু জাতীয় পার্টি নিরাপদ রাজনৈতিক সংগঠন। যারা ইতিবাচক রাজনীতি করতে চাচ্ছেন, তাদের জন্য জাতীয় পার্টি একটি আদর্শ সংগঠন। জাতীয় পার্টি সবচেয়ে দেশপ্রেমিক রাজনৈতিক শক্তি।

এ সময় দলের প্রেসিডিয়াম সদস্য ও রংপুর বিভাগীয় অতিরিক্ত মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী এমপি, দফতর সম্পাদক-২ এম এ রাজ্জাক প্রমুখ উপস্থিত ছিলেন।

নদী বন্দর / জিকে

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com