1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
  4. wphiddenbot@gmail.com : Cache Worker :
হিলিতে বিদ্যুৎস্পৃষ্টে রাজমিস্ত্রির মৃত্যু - Nadibandar.com
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০১:২০ অপরাহ্ন
হিলি প্রতিনিধি :
  • আপডেট টাইম : রবিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২১
  • ২৪৩ বার পঠিত

দিনাজপুরের হিলিতে বাড়ির কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে ইয়াসিন আরাফাত (৪২) নামের এক রাজ মিস্ত্রির মৃত্যু হয়েছে।

গতকাল শনিবার সন্ধ্যায় উপজেলার আলীহাট ইউনিয়নের মনসাপুর গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহত ইয়াসিন আরাফাত মনসাপুর গ্রামের মৃত আছর আলীর ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আবাসিক মেডিকেল অফিসার তৌহিদুর রহমান।

স্থানীয়রা জানান, মনসাপুর মাদ্রাসার পাশে এরাশদ নামের এক ব্যক্তির বাড়িতে বিল্ডিং রাজমিস্ত্রির কাজ করছিল ইয়াসিন আরাফাত।

কাজ শেষ করে নিজের শরীরের জ্যাকেট নেওয়ার জন্য ছাদের উপর গেলে অসাবধানতা বসত সেখানে থাকা বিদ্যুৎ এর তারের সাথে জড়িয়ে আহত হয় তিনি। আহত অবস্থায় স্থানীয়রা হাকিমপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।

নদী বন্দর / পিকে

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com