1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
সমাবেশে বক্তব্য দেওয়ার সময় মাথা ঘুরে পড়ে গেলেন রিজভী - Nadibandar.com
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : সোমবার, ৮ ফেব্রুয়ারী, ২০২১
  • ২০৫ বার পঠিত

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে গ্রেফতারের তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। 

সোমবার (৮ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে এ প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়। সেখানে বক্তব্য দেওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন রিজভী। এক পর্যায়ে তিনি মাথা ঘুড়ে পড়ে যান।

পরে দ্রুত তাকে রাজধানীর কাকরাইলের ইসলামী ব্যাংক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে রিজভীর পরীক্ষা নিরীক্ষা করে চিকিৎসক জানান, তার ডায়াবেটিস বেড়ে গেছে। পরে তিনি হাসপাতাল থেকে চলে আসেন। 

উল্লেখ্য কিছু দিন আগে তিনি হার্ট অ্যাটাক করে দু’দফা ল্যাব এইড হাসপাতালে ভর্তি হয়েছিলেন। সেখানে তার হার্টে রিং পরানো হয়।

নদী বন্দর / এমকে

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com