1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
আজ রাতেই আওয়ামী লীগের ফয়সালা: নাহিদ - Nadibandar.com
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
নদীবন্দর,ঢাকা
  • আপডেট টাইম : শুক্রবার, ৯ মে, ২০২৫
  • ৬১ বার পঠিত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘জুলাইয়ে আমাদের প্রতিশ্রুতি ছিল খুনিদের বিচার এবং মুজিববাদীরা বাংলার মাটিতে আর কখনও রাজনীতি করতে পারবে না। আজ রাতেই আওয়ামী লীগের বিষয়ে ফয়সালা হবে।’

বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।

ফেসবুক পোস্টে নাহিদ ইসলাম লেখেন, ‘আমরা দেখতে পাচ্ছি যে ফ্যাসিস্ট ও খুনি আওয়ামী লীগের বিচার নিয়ে টালবাহানা করা হচ্ছে। আওয়ামী লীগের নিবন্ধন বাতিল এবং দলটিকে নিষিদ্ধ করার ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। আসামিদের জামিন দিয়ে দেওয়া হচ্ছে। অবৈধ ফ্যাসিস্ট সরকারের রাষ্ট্রপতিকে চোখের সামনে পালিয়ে যেতে দেওয়া হয়েছে। বিচার প্রশ্নে সরকারের প্রতি আমাদের অনাস্থা সৃষ্টি হয়েছে।’

তিনি আরও লেখেন, ‘আওয়ামী লীগের বিচার, নিবন্ধন বাতিল এবং রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের বিষয়ে স্পষ্ট রোডম্যাপ না আসা পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না।’

সবাইকে আহ্বান জানিয়ে নাহিদ বলেন, ‘সবাই রাজপথে চলে আসুন। জুলাইয়ে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী আমরা সকল শক্তি, সকল শহীদ পরিবার ও আহতদের আহ্বান জানাই—বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত আমাদের সংগ্রাম চলবে।’

নদীবন্দর/জেএস

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com