1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডেকেছে বিএনপি - Nadibandar.com
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
নদীবন্দর,ঢাকা
  • আপডেট টাইম : শনিবার, ১০ মে, ২০২৫
  • ৬০ বার পঠিত

দলের স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডেকেছে বিএনপি। এতে সাম্প্রতিক বিষয়ে নিয়ে করণীয় ঠিক করতে আলোচনা হবে বলে জানা গেছে।

শনিবার (১০ মে) রাতে গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বিএনপির মিডিয়া সেলের অন্যতম সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রাত ৯টায় বৈঠকটি ডাকা হয়েছে। বৈঠকে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শায়রুল কবির খান আরও বলেন, বৈঠকের নির্দিষ্ট এজেন্ডা সম্পর্কে আমি কিছু জানি না। তবে সাম্প্রতিক বিষয়ে নিয়ে তো আলোচনা হবেই।

নদীবন্দর/ইপিটি

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com