1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
এমআরটি লাইন-১ এর ইউটিলিটি নর্দা থেকে বিমানবন্দর স্টেশনে স্থানান্তর - Nadibandar.com
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন
নদীবন্দর,ঢাকা
  • আপডেট টাইম : শুক্রবার, ১৬ মে, ২০২৫
  • ৪৯ বার পঠিত

দেশের প্রথম ভূগর্ভস্থ মেট্রোরেল–ম্যাস র‌্যাপিড ট্রানজিট (এমআরটি) লাইন-১-এর ইউটিলিটি লাইন নর্দা থেকে বিমানবন্দর স্টেশনে স্থানান্তর করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ মে) এমআরটি লাইন-১ প্রকল্প পরিচালক মো. আবুল কাসেম ভূঁঞা বলেন, এমআরটি লাইন-১-এর চুক্তি প্যাকেজ (সিপি) ৫ ও ৬-এর অধীনে নর্দা থেকে বিমানবন্দর স্টেশন পর্যন্ত রাস্তা মেরামতের কাজ দ্রুত এগিয়ে চলছে।

তিনি বলেন, সরকার অত্যাধুনিক গণপরিবহন ব্যবস্থার মাধ্যমে পরিবেশ সংরক্ষণের পাশাপাশি ঢাকা ও আশপাশের এলাকায় যানজট কমানোর লক্ষ্যে এমআরটি লাইন-১ নির্মাণ করছে।

প্রকল্প অনুসারে, কর্তৃপক্ষ নগরবাসীর যানজট এড়াতে কর্তৃপক্ষ নর্দা থেকে নতুন বাজার স্টেশন হয়ে কমলাপুর স্টেশন পর্যন্ত ইউটিলিটি লাইন স্থানান্তরের কাজ রাতদিন চলমান রাখবে।

এমআরটি লাইন-১ দুটি অংশে নির্মিত হচ্ছে। একটি বিমানবন্দর রুটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কমলাপুর পর্যন্ত মাটির নিচ দিয়ে ১৯ দশমিক ৮৭২ কিলোমিটার দৈর্ঘ্যের রেলপথ তৈরি করা হচ্ছে। এতে ১২টি ভূগর্ভস্থ স্টেশন থাকছে।

অপরটি, পূর্বাচল রুটে নতুন বাজার থেকে পিতলগঞ্জ ডিপো পর্যন্ত মাটির ওপর দিয়ে ১১ দশমিক ৩৬৯ কিলোমিটার দৈর্ঘ্যের রেলপথ তৈরি করা হচ্ছে। এতে সাতটি এলিভেটেড ও দুটি ভূগর্ভস্থ স্টেশন থাকছে।

উভয় রুটের নির্মাণ কাজ ২০২৩ সালের ২ ফেব্রুয়ারি শুরু হয়। মোট ১২টি প্যাকেজের মাধ্যমে তা বাস্তবায়িত হচ্ছে।

নদীবন্দর/জেএস

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com