1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
  4. wphiddenbot@gmail.com : Cache Worker :
গাজায় ইসরায়েলি হামলা চলছেই, নিহত আরও ৭৯ ফিলিস্তিনি - Nadibandar.com
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন
নদীবন্দর,ডেস্ক
  • আপডেট টাইম : রবিবার, ২৫ মে, ২০২৫
  • ৬৭ বার পঠিত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। এতে গত ২৪ ঘণ্টায় আরও ৭৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে মোট নিহতের সংখ্যা ৫৩,৯০০ ছাড়িয়েছে। আহত হয়েছেন আরও দুই শতাধিক ফিলিস্তিনি। শনিবার (২৪ মে) আনাদোলু বার্তা সংস্থা এই তথ্য জানিয়েছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলের অব্যাহত সামরিক অভিযানে অবরুদ্ধ এই উপত্যকায় মোট নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে অন্তত ৫৩,৯০১ জনে। মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় ৭৯ জন নিহত এবং ২১১ জন আহত হয়েছেন, যা মোট আহতের সংখ্যা ১,২২,০৫৯-এ পৌঁছেছে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, অনেক মৃতদেহ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় পড়ে আছে, কিন্তু উদ্ধারকারীরা নিরাপত্তার কারণে সেখানে পৌঁছাতে পারছেন না।

ইসরায়েলি সেনাবাহিনী চলতি বছরের ১৮ মার্চ থেকে পুনরায় গাজায় হামলা শুরু করে, যা জানুয়ারিতে কার্যকর হওয়া যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তি ভেঙে দেয়। সেই সময় থেকে ইসরায়েলি হামলায় আরও ৩,৭৪৭ জন নিহত এবং প্রায় ১০,৬০০ জন আহত হয়েছেন।

এর আগে গত বছরের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) গাজায় যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধের জন্য ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং তার সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।

অবরুদ্ধ এই ভূখণ্ডে আগ্রাসনের জন্য ইসরায়েল আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) গণহত্যার মামলার মুখোমুখিও হয়েছে।

নদীবন্দর/ এএস

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com