1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
দুপুরের মধ্যে ১৬ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা - Nadibandar.com
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০২:১৯ অপরাহ্ন
নদীবন্দর, ঢাকা
  • আপডেট টাইম : সোমবার, ২৬ মে, ২০২৫
  • ৫২ বার পঠিত

দেশের অন্তত ১৬টি জেলার ওপর দিয়ে ঝড়ো হাওয়ার সঙ্গে বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। এসব এলাকায় ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝড় বইতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

আবহাওয়ার এই পূর্বাভাস দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য প্রযোজ্য। নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং সিলেট জেলার ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এই সময় বজ্রসহ বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে।

তাই সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ঝড়ের পূর্বাভাস অনুযায়ী নিরাপদ পদক্ষেপ গ্রহণের জন্য সতর্ক করা হয়েছে।

এছাড়া, আবহাওয়া অফিসের অন্য একটি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সামনের কয়েকদিন দেশের প্রায় সব বিভাগেই অস্থায়ীভাবে দমকা হাওয়ার সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির প্রবণতা থাকবে। কোথাও কোথাও হতে পারে ভারী বর্ষণও।

নদীবন্দর/এএস

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com