1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
হাতিয়ায় মেঘনা নদীতে ৩৯ যাত্রীসহ ট্রলার ডুবি - Nadibandar.com
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন
নদীবন্দর, নোয়াখালী
  • আপডেট টাইম : শনিবার, ৩১ মে, ২০২৫
  • ৫৪ বার পঠিত

নোয়াখালী হাতিয়া উপজেলার ভাসানচর থেকে করিম বাজার ঘাটের উদ্দেশ্যে যাওয়ার সময় মেঘনা নদীতে ঝড়ো বাতাস ও ঢেউয়ের তোড়ে পড়ে একটি যাত্রীবাহী বোট ডুবে যাওয়ার ঘটনা ঘটে। এতে বিভিন্ন প্রতিষ্ঠানের ৩৯ জন যাত্রী ছিল। এ ঘটনায় ৩০ জন উদ্ধার হলেও এখনো ৯ জন নিখোঁজ রয়েছেন বলে জানা যায়।

শনিবার (৩১ মে) বিকেল ৩টার দিকে উপজেলার করিম বাজার সংলগ্ন ডুবারচরের মেঘনা নদীতে এ দুর্ঘটনা ঘটে। এসব তথ্য নিশ্চিত করেন ভাসানচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.কুতুব উদ্দিন ও হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আজমল হুদা।

খোঁজ নিয়ে জানা যায়, দুপুর ২টার দিকে ভাসানচর থেকে ৪ জন পুলিশ সদস্য, রোহিঙ্গা রোগী, আনসার সদস্য ও বিভিন্ন এনজিও সংস্থার লোকসহ ৩৯ জন যাত্রী নিয়ে একটি ট্রলার হরণী ইউনিয়নের আলী বাজার ঘাটের উদ্দেশ্যে যাত্রা করে। যাত্রা পথে ভাসানচর থেকে ৭ থেকে ৮ কিলোমিটার দূরে গিয়ে করিমবাজার সংলগ্ন ডুবারচরের মেঘনা নদীতে বৈরী আবহাওয়ার কবলে পড়ে ট্রলারটি ডুবে যায়। তাৎক্ষণিক ভাসানচর থানার ওসি বিষয়টি নৌবাহিনী, কোস্টগার্ডকে জানান।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আজমল হুদা বলেন, ৩৯ জন যাত্রী নিয়ে ট্রলারটি ডুবে যায়। এর মধ্যে ১৯ থেকে ২০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। ২ পুলিশ সদস্য এখনো নিখোঁজ রয়েছে। কোস্টগার্ড বর্তমানে নিখোঁজ যাত্রীদের উদ্ধারে অভিযান চালাচ্ছে।

নদীবন্দর/জেএস

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com