1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
  4. wphiddenbot@gmail.com : Cache Worker :
কোরবানির পশু কাটার সময় একজনের মৃত্যু - Nadibandar.com
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন
নদীবন্দর, সাতক্ষীরা
  • আপডেট টাইম : শনিবার, ৭ জুন, ২০২৫
  • ৮৯ বার পঠিত

সাতক্ষীরার শ্যামনগরে কোরবানির পশু কাটার সময় আব্দুল হাই শেখ (৪৩) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

শনিবার (৭ জুন) দুপুর ১টার দিকে উপজেলার গাবুরা ইউনিয়নের চাঁদনীমুখা গ্রামে এ ঘটনা ঘটে। কাজ করার সময় হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে আব্দুল হাই মারা গেছেন বলে জানা গেছে।

নিহতের পারিবারের লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, আব্দুল হাই সকালে স্থানীয় চাঁদনীমুখা ঈদগাহ মাঠে ঈদের নামাজ আদায় করেন। নামাজ শেষে প্রতিবেশী খালিদ হোসেনের পশু কোরবানির কাজে সহায়তার জন্য তার বাড়িতে যান তিনি। পশু জবাই ও চামড়া ছাড়ানোর কাজ শেষ হলে মাংস কাটতে বসেন আব্দুল হাই শেখ। কিন্তু, এ সময় হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন তিনি এবং সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন।

নিকটাত্মীয় মো. শরীফ উদ্দিন জানান, সবকিছু ঠিকঠাক চলছিল। হঠাৎ ভাই কাঁপতে কাঁপতে পড়ে যান। আমরা সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে যাই। প্রথমে তাকে স্থানীয় গাবুরা উপস্বাস্থ্য কেন্দ্রে নেওয়া হয়। পরে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন। তবে, সাতক্ষীরায় পৌঁছানোর আগেই পথে মৃত্যু হয় তার।

গাবুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদুল আলম বলেন, শনিবার বিকেলে চাঁদনীমুখা গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে আব্দুল হাইয়ের।

নদীবন্দর/জেএস

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com