1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
বিমান বিধ্বস্তের ঘটনায় ব্রিটিশ মন্ত্রীর শোক - Nadibandar.com
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন
নদীবন্দর, ঢাকা
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫
  • ৩৬ বার পঠিত

রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় শোক প্রকাশ করেছেন যুক্তরাজ্যের ইন্দো-প্যাসিফিকবিষয়ক মন্ত্রী ক্যাথরিন ওয়েস্ট।

মঙ্গলবার (২২ জুলাই) ঢাকার ব্রিটিশ হাইকমিশন থেকে পাঠানো এক শোকবার্তায় এ তথ্য জানানো হয়।

শোকবার্তায় ক্যাথরিন ওয়েস্ট বলেন, বাংলাদেশে বিমান বিধ্বস্তের ঘটনায় অত্যন্ত মর্মাহত হয়েছি, যেখানে অনেক শিশু প্রাণ হারিয়েছে। ক্ষতিগ্রস্তদের পরিবার এবং আহতদের প্রতি আমার সমবেদনা জানাই।

এ ঘটনায় শোক প্রকাশ করেছেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারা কুকও। তিনি বলেন, ঢাকায় বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমানের দুর্ঘটনায় উদ্বিগ্ন এবং দুঃখিত। যারা আক্রান্ত হয়েছেন এবং যারা উদ্ধার কাজ চালাচ্ছেন, তাদের সবার কথা আমাদের মনে আছে।

উল্লেখ্য, সোমবার (২১ জুলাই) দুপুর ১টা ১৮ মিনিটের দিকে উত্তরার দিয়াবাড়ীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমান বাহিনীর এফ-৭ বিজজিআই (৭০১) মডেলের প্রশিক্ষণ বিমানটি বিধ্বস্ত হয়। আছড়ে পড়ার সঙ্গে সঙ্গে বিমানটিতে আগুন ধরে যায়।

দুর্ঘটনায় এখন পর্যন্ত ৩১ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। যার মধ্যে ২৫ জন শিশুই। এ ছাড়া আহত হয়ে বিভিন্ন হাসপাতলে ভর্তি রয়েছেন ১৬৫ জন।

নদীবন্দর/জেএস

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com