1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
এনসিপি ছাড়লেন নীলা ইস্রাফিল - Nadibandar.com
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন
নদীবন্দর, ঢাকা
  • আপডেট টাইম : সোমবার, ২৮ জুলাই, ২০২৫
  • ৪৬ বার পঠিত

জাতীয় নাগরিক পার্টির সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছেন দলটির আলোচিত নেত্রী নীলা ইস্রাফিল। এনসিপিতে অপরাধীর বিচার হয় না বলেও অভিযোগ করেছেন তিনি।

সোমবার (২৮ জুলাই) নিজের ফেসবুকে এক পোস্টে এনসিপি ত্যাগের বিষয়টি জানান নীলা।

তবে নীলা এমন ঘোষণা দিলেও এনসিপিতে তার কোনো পদপদবি নেই বলে জানা গেছে।

ফেসবুক নীলা ইস্রাফিল বলেন, ‘আমি নৈতিকতা বেছে নিচ্ছি, দুর্বৃত্ত রাজনীতি নয়। এনসিপি একটি রাজনৈতিক দল, যেখানে অপরাধীর বিচার হয় না, যেখানে একজন নারীকে হেনস্তার পরেও অপরাধীর পক্ষে নীরবতা পালন করা হয়; সেই জায়গায় আমি এক মুহূর্তও থাকতে পারি না।’

তিনি আরও লেখেন, ‘একজন নারীকে অপমান, নিপীড়ন ও সামাজিকভাবে ধ্বংসের চেষ্টা যে ব্যক্তিটি করেছে, তার বিরুদ্ধে যখন কোনো শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া হয় না, বরং সে দলীয় ছত্রচ্ছায়ায় বুক ফুলিয়ে ঘুরে বেড়ায়; সেই দল আর কোনো মতাদর্শ বা ন্যায়বিচারের প্রতিনিধিত্ব করে না।’

‘আমি আজ থেকে, এখন থেকেই এনসিপির সঙ্গে সকল সম্পর্ক ছিন্ন করছি। আমি ন্যায়ের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে। আপসহীন প্রতিবাদই আমার অস্ত্র। সত‍্য ও মর্যাদার পথে আমি একা চললেও পিছপা হব না।’

নদীবন্দর/জেএস

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com