1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
‘ইভিএমের মতো পিআর পদ্ধতিকেও প্রত্যাখ্যান করবে জনগণ’ - Nadibandar.com
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন
নদীবন্দর, ঢাকা
  • আপডেট টাইম : শুক্রবার, ১ আগস্ট, ২০২৫
  • ৬১ বার পঠিত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, সংখ্যানুপাতিক পদ্ধতি (পিআর) জনগণ বোঝে না। আগে তরুণ প্রজন্মকে ভোট দেয়া শেখাতে হবে। এরপর পিআর পদ্ধতির বিষয়টি আসবে। শেখ হাসিনা ইভিএম চাপিয়ে দিতে চাইলেও লাভ হয়নি। সেভাবে জনগণ পিআর পদ্ধতিকেও প্রত্যাখ্যান করবে।

শুক্রবার (১ আগস্ট) রাজধানীর যাত্রাবাড়ীতে গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে দলটির ঢাকা মহানগর দক্ষিণের আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন।

মির্জা আব্বাস বলেন, জনগণকে বিএনপির বিরুদ্ধে ভুল বোঝানোর চেষ্টা চালানো হচ্ছে। নির্বাচনের ঘোষণা নিয়ে এখনও ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। ভোটের জন্য বিএনপি প্রয়োজনে আরও ১৭ বছর আন্দোলন করবে।

তিনি আরও বলেন, একটি পরগাছা দল বর্তমানে এনসিপি’র ঘাড়ে সওয়ার হয়েছে। তাদের ফ্যাসিস্টের মত আচরণ করা থেকে বিরত থাকার আহ্বান জানাই।

নদীবন্দর/ ইপিটি

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com