1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
  4. wphiddenbot@gmail.com : Cache Worker :
ভূমিকম্পে কেঁপে উঠল মিয়ানমার - Nadibandar.com
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন
নদীবন্দর,ডেস্ক
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫
  • ৪৯ বার পঠিত

৪ দশমিক ৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছে মিয়ানমারের রাজধানী নেইপিদো এবং এর সংলগ্ন বিভিন্ন এলাকা। আজ বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ৯ টা ১ মিনিটে হয়েছে এ ভূমিকম্প।

প্রাথমিকভাবে জানা গেছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল বা এপিসেন্টার ছিল নেইপিদো থেকে ৫২ কিলোমিটার দূরে এবং ভূপৃষ্ঠের মাত্র ১৪ দশমিক ৪ কিলোমিটার গভীরে।

ভূপৃষ্ঠের অগভীর এলাকায় উৎপত্তি হওয়ায় স্বাভাবিকভাবেই কম্পনের ধাক্কাও ছিল বেশি। বিশেষজ্ঞদের মতে, ভূপৃষ্ঠের অগভীর এলাকায় সৃষ্ট মাঝারি মাত্রার ভূমিকম্প অনেক সময় গভীরে সৃষ্ট বড় মাত্রার ভূমিকম্পের চেয়েও বেশি শক্তিশালী ও ধ্বংসাত্মক হয়।

তবে মিয়ানমার থেকে এখনও ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি।

এর আগে গত ২৮ মার্চ ৭ দশমিক ৭ এবং ৭ দশমিক ২ মাত্রার ভয়াবহ ভূমিকম্প হয়েছিল মিয়ানমার ও থাইল্যান্ডে। সেই ভূমিকম্পে মিয়ানমারে নিহত হয়েছিলেন ৫ হাজারেরও বেশি মানুষ, আহত হয়েছিলেন ১১ হাজারের অধিক। থাইল্যান্ডেও শতাধিক মানুষের মৃত্যু হয়েছিল।

সূত্র : ভলকানো ডিসকোভারি

নদীবন্দর/জেএস

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com