1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
মঙ্গলবার ঢাকায় বিক্ষোভ করবে জামায়াত - Nadibandar.com
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন
নদীবন্দর, ঢাকা
  • আপডেট টাইম : সোমবার, ১১ আগস্ট, ২০২৫
  • ৪৫ বার পঠিত

রাজধানীতে আগামীকাল মঙ্গলবার (১২ আগস্ট) বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে জামায়াতে ইসলামী। এদিন বিকাল ৫টায় রাজধানীর বিজয়নগরের পানির ট্যাংক এলাকা থেকে এই মিছিল শুরু হবে।

সোমবার দলের কেন্দ্রীয় প্রচার বিভাগের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘জুলাই জাতীয় ঘোষণাপত্র’ ও ‘জুলাই জাতীয় সনদ’-এর আইনগত স্বীকৃতি প্রদান এবং ওই সনদের ভিত্তিতে আগামী জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের দাবিতে এ কর্মসূচি পালন করা হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আগামী জাতীয় সংসদ নির্বাচন যাতে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য হয় সে লক্ষ্যে এই কর্মসূচি সফল করার জন্য ঢাকা মহানগরী জামায়াতে ইসলামীর সর্বস্তরের জনশক্তি ও মহানগরবাসীর প্রতি শান্তিপূর্ণভাবে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।

নদীবন্দর/এএস

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com