1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
সহকারী কারা মহাপরিদর্শক আবু তালেব আর নেই - Nadibandar.com
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন
নদীবন্দর, ঢাকা
  • আপডেট টাইম : রবিবার, ১৭ আগস্ট, ২০২৫
  • ৩২ বার পঠিত

ঢাকা কেন্দ্রীয় কারাগারের সহকারী কারা মহাপরিদর্শক (প্রশাসন) মো. আবু তালেব ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

রোববার (১৭ আগস্ট) ভোর ৪টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্ট্রোক জনিত কারণে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

আবু তালেব একজন মেধাবী ও চৌকষ অফিসার ছিলেন। তিনি ঠাকুরগাঁও জেলা কারাগারের সাবেক জেল সুপার। এছাড়া সাতক্ষীরা, নাটোর, যশোর কেন্দ্রীয় কারাগারের সাবেক জেলার ছিলেন।

তিনি নড়াইলের লোহাগড়া উপজেলার গন্ডবগ্রামের সন্তান।

আবু তালেব ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র ছিলেন। জাতীয়তাবাদী চেতনায় বিশ্বাসী মানুষ ছিলেন তিনি।

জানা গেছে, আওয়ামী ফ্যাসিস্ট দুঃশাসনকালে তিনি তার জায়গা থেকে বহু মানুষের জন্য চুপিসারে অনেক উপকার করেছেন।

নদীবন্দর/জেএস

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com