1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
প্রতিবাদ জানালেন আসিফ নজরুল, হাসনাত বললেন 'ভণ্ডামি বাদ দেন' - Nadibandar.com
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন
নদীবন্দর,ডেস্ক
  • আপডেট টাইম : শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫
  • ৩০ বার পঠিত

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের ওপর হামলার প্রতিবাদ জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আসিফ নজরুল। শুক্রবার (২৯ আগস্ট) রাত ১১টার দিকে এক ফেসবুক পোস্টে তিনি এই প্রতিবাদ জানান। তবে সেই পোস্টে তীব্র প্রতিবাদী মন্তব্য করেন এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ।

আসিফ নজরুল তার ফেসবুক পোস্টে লিখেন- ভিপি নুরুল হক নূরের উপর বর্বরোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

সাথে সাথেই তারে সেই পোস্টে অনেকেই মন্তব্য করেন। হাসনাত আবদুল্লাহ মন্তব্য করে লিখেন, ‘প্রতিবাদের কাজ আপনার? ভণ্ডামি বাদ দেন স্যার। যেই জন্য বসানো হইছে সেটা না করে কী কী করছেন এসবের হিসাব দিতে হবে। কে কোথায় কিভাবে কোন কাজে বাধা দিছে এসব খবর আমাদের কাছে আছে। এসব প্রতিবাদের ভং না ধরে কাজটা করেন।’

এর আগে রাতে জাতীয় পার্টির (জাপা) কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে সংঘর্ষে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। রক্তাক্ত অবস্থায় নুরকে হাসপাতালে নেওয়া হয়েছে।

শুক্রবার রাত সোয়া ৮টার দিকে দ্বিতীয় দফায় গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা জাপা কার্যালয়ের সামনে জড়ো হলে এ ঘটনা ঘটে। এর আগে সন্ধ্যায় জাপা কার্যালয়ের সামনে এক দফা সংঘর্ষ হয়।

নদীবন্দর/জেএস

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com