1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
২ সেনা কর্মকর্তাকে রাষ্ট্রদূত নিয়োগ দিল সরকার - Nadibandar.com
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন
নদীবন্দর, ঢাকা
  • আপডেট টাইম : রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩০ বার পঠিত

বাংলাদেশ সেনাবাহিনীর উচ্চপর্যায়ের দুই কর্মকর্তাকে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার।

রোববার (২১ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রদূত পদে প্রেষণে নিয়োগের জন্য তাদের চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

দুই সেনা কর্মকর্তা হলেন- মেজর জেনারেল কবীর আহাম্মদ ও বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল শেখ মো. সরওয়ার হোসেন।

তবে এই দুজনকে কোন দেশে রাষ্ট্রদূত হিসেবে পাঠানো হবে, তা জানানো হয়নি প্রজ্ঞাপনে।

নদীবন্দর/এএস

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com