1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
পানিতে ভাসছে তরুণীর বিবস্ত্র মরদেহ - Nadibandar.com
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১০:০০ অপরাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : বুধবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২১
  • ২২৬ বার পঠিত

কুষ্টিয়ার ভেড়ামারায় অজ্ঞাত পরিচয়ের এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৭ ফেব্রুয়ারি) সকালে উপজেলার চাঁদগ্রাম ইউনিয়নের চন্ডিপুর জিকে ক্যানেল থেকে ওই নারীর মরদেহটি উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ভেড়ামারা থানার (ওসি) শাহজালাল। 

ওসি জানান, উপজেলার চাঁদগ্রাম ইউনিয়নের চন্ডিপুর জিকে ক্যানেলের নিচে পানিতে অজ্ঞাত ওই নারীর বিবস্ত্র মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠিয়েছে। 

তবে কি কারণে এ হত্যাকাণ্ড তা এখনও জানা যায়নি। মরদেহটির ময়নাতদন্ত শেষ হলেই মৃত্যুর আসল ঘটনা জানা যাবে বলে তিনি জানান।

নদী বন্দর / জিকে

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com