1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
‘তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল দেশের রাজনীতিতে নবদিগন্ত উন্মোচন করবে’ - Nadibandar.com
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১১:২২ অপরাহ্ন
নদীবন্দর, ঢাকা
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫
  • ১৮ বার পঠিত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল দেশের রাজনীতিতে নতুন দিগন্ত উন্মোচন করবে এবং দলের দীর্ঘদিনের আন্দোলন সফল হবে।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ে কমল মেডি এইড-এর আয়োজিত ফ্রি মেডিকেল ও স্বাস্থ্যসেবা কর্মসূচি শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এমন মন্তব্য করেন।

আমীর খসরু বলেন, তত্ত্বাবধায়ক সরকারের অনুপস্থিতিতে মানুষ অনেক ত্যাগ স্বীকার করেছে। এখন এটি ফেরত এসেছে, কীভাবে গঠন হবে তা নিয়ে আলোচনা হবে। তার মতে, সুষ্ঠু নির্বাচন সম্ভব এই ব্যবস্থার অধীনে, এবং ইতোমধ্যেই এই ব্যবস্থায় গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

বিএনপির এই নেতা বলেন, প্রতিটি দলের নিজস্ব দর্শন ও ভাবনা আছে। আগামী নির্বাচনের প্রস্তুতি সামনে রেখে দলগুলো জনগণের কাছে নিজেদের বার্তা পৌঁছে দিচ্ছে। বিএনপি বিগত দিনের অপসংস্কৃতি থেকে বের হয়ে রাজনীতিতে ইতিবাচক সংস্কৃতি চালুর পক্ষে। অনির্বাচিত সরকারের অধীনে দেশের কতটা পিছিয়ে যাওয়ার প্রমাণ মানুষ দেখেছে। তাই তত্ত্বাবধায়ক সরকারের পুনর্বহাল দেশের জন্য গুরুত্বপূর্ণ।

বৃহস্পতিবার সকাল ১০টায় আপিল বিভাগের সাতজন বিচারপতির বেঞ্চ নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহালের রায় দেয়। এ সংক্রান্ত সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন থেকে সৃষ্ট আপিলের রায়ে এই ঘোষণা দেয় সর্বোচ্চ আদালত।

প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন বেঞ্চের অপর ছয় বিচারপতি ছিলেন মো. আশফাকুল ইসলাম, জুবায়ের রহমান চৌধুরী, মো. রেজাউল হক, এস এম ইমদাদুল হক, এ কে এম আসাদুজ্জামান ও ফারাহ মাহবুব।

নদীবন্দর/জেএস

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com