1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
  4. wphiddenbot@gmail.com : Cache Worker :
ধরলায় মিলল যুবকের লাশ - Nadibandar.com
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : রবিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২১
  • ২৩২ বার পঠিত

কুড়িগ্রামের ধরলা ব্রীজের নীচ থেকে রাজু হোসেন অন্তর (২৫) নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।  শনিবার (২০ ফেব্রুয়ারি) সকালে নদী পাড়ের লোকজন লাশ দেখে পুলিশে খবর দিলে পুলিশ এসে ওই যুবকের লাশ উদ্ধার করে। প্রেমের সম্পর্ক থেকে আত্মহত্যার ঘটনা ঘটতে পারে বলে পুলিশের ধারণা।

লাশের সুরৎহাল করে ময়নাতদন্তের জন্য মর্গে নেয়া হয়েছে। নিহত রাজু হোসেন চুয়াডাঙা জেলার দামুড়হুদা উপজেলার আশরাফ আলীর ছেলে। তার মৃত্যুর রহস্য উদ্ঘাটনে কুড়িগ্রাম পুলিশ বিভাগসহ রংপুর পিবিআই’র একটি দল যৌথভাবে কাজ করছে।

পুলিশ জানায়, শনিবার সকালে অজ্ঞাত ওই যুবকের লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন এলাকাবাসী। পরে ধরলা ব্রীজের একশ গজ দক্ষিণ থেকে ওই যুবকের লাশ উদ্ধার করা হয়। এসময় তার পরনে ছিল জ্যাকেট ও জিন্স প্যান্ট। এছাড়াও কালো রঙের একটি ব্যাগ ছিল তার কাঁধে।

এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) রুহুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাথমিক অবস্থায় লাশ শনাক্ত করা না গেলেও পরবর্তীতে যুবকের পরিচয় পাওয়া গেছে। তার অভিভাবককে ফোনে ডাকা হয়েছে। সে প্রায় দেড়মাস আগে কুড়িগ্রামে আসে। 

পার্শ্ববর্তী নাগেশ্বরী উপজেলার একটি মেয়ের সাথে তার প্রেমের সম্পর্ক থেকে আত্মহত্যার ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বলেও জানান তিনি।

নদী বন্দর / পিকে

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com