1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
  4. wphiddenbot@gmail.com : Cache Worker :
ঢাকায় আজও তাপমাত্রা বাড়তে পারে - Nadibandar.com
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন
নদীবন্দর ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ১৪ ডিসেম্বর, ২০২০
  • ২০৮ বার পঠিত

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় গতকালের (রোববার) মতো আজও দিনের তাপমাত্রা হালকা বাড়তে পারে। এছাড়া এ অঞ্চলের আকাশ আংশিক মেঘলাসহ আবহাওয়া সাধারণত শুষ্ক থাকতে পারে।

সোমবার (১৪ ডিসেম্বর) সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবাহওয়া পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়।

ঢাকায় আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১৬ দশমিক ৮০ ডিগ্রি সেলসিয়াস। গত রোববার ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছিল ২৫ দশমিক ৭০ ডিগ্রি সেলসিয়াস। ভোর ৬টায় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৯ শতাংশ।

অন্যদিকে, দেশের নদী অববাহিকা অঞ্চলগুলোতে আজ কুয়াশা কম থাকতে পারে। বেলা ১০টা পর্যন্ত নদী অববাহিকাগুলোয় হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়ারও পূর্বাভাস রয়েছে।

নদী বন্দর / এমকে

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com