1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
  4. wphiddenbot@gmail.com : Cache Worker :
বিতর্কিত প্যাংগং লেক থেকে সেনা সরিয়ে নিল ভারত-চীন - Nadibandar.com
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন
নদী বন্দর ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২১
  • ১৯৬ বার পঠিত

লাদাখের প্যাংগং লেক এলাকা থেকে সেনা সরিয়ে নিয়েছে ভারত এবং চীন। বিতর্কিত এই এলাকায় গত বছরের জুন মাসে এক রক্তাক্ত সংঘর্ষে ভারত ও চীনের অন্তত ২৪ জন সৈন্য নিহত হয়েছিল। ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক যৌথ বিবৃতিতে এ কথা জানানো হয়। 

বিবিসি অনলাইন জানায়, গত ১১ ফেব্রুয়ারি ভারত ও চীন লাদাখের প্যাংগং লেক এলাকা থেকে দুই দেশই তাদের সৈন্যদের সরিয়ে নেওয়ার ঘোষণা দেয়। এরপর থেকে সৈন্য সরিয়ে নেওয়ার কাজ চলছিল।

ভারত ও চীনের মধ্যে গত বহু দশক ধরে সীমান্ত নিয়ে উত্তেজনা চলছে এবং ১৯৬২ সালে তাদের মধ্যে যুদ্ধও হয়েছে। দুই দেশের মধ্যে দুই হাজার ১০০ মাইল সীমান্ত রয়েছে, যা বহুস্থানেই সুনির্দিষ্টভাবে চিহ্নিত নয়।

গত সপ্তাহে গালওয়ান উপত্যকায় চীন ও ভারতের সৈন্যদের মধ্যকার জুন মাসের সংঘর্ষের একটি ভিডিও প্রকাশ করে চীনা কর্তৃপক্ষ। প্রথমবারের মতো চীন স্বীকার করে যে ওই ঘটনায় তাদের চারজন সৈন্য নিহত হয়েছিল।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com