1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
  4. wphiddenbot@gmail.com : Cache Worker :
স্ত্রীকে গলা কেটে হত্যা, স্বামী আটক - Nadibandar.com
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২১
  • ২২৪ বার পঠিত

নোয়াখালীর সেনবাগে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে গলা কেটে হত্যা করে স্বামী। মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ৬নং কাবিলপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ছাদেকপুর গ্রামের ওলি বেপারীর বাড়িতে এ ঘটনা ঘটে।

পুলিশ তাৎক্ষণিক অভিযুক্ত স্বামী আব্দুর রব বাবুলকে (৬০) আটক করে। তিনি একই এলাকার ওলি বেপারী বাড়ির মৃত মজিবুল হকের ছেলে।

তবে স্থানীয় ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন বলেন, অভিযুক্ত স্বামী প্রবাসী ছিলেন। বাড়িতে আসার পর থেকে তিনি মানসিক সমস্যায় ভুগছেন।

স্বজন ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে পারিবারিক কলহের জেরে কথা-কাটাকাটি হয় স্ত্রী তাহমিনা আক্তার মিনা (৫৫) ও স্বামী আব্দুর রব বাবুলের। একপর্যায়ে বাবুল বসতঘরের বাথরুমে তার স্ত্রীকে ধারালো ছুরি দিয়ে গলা কেটে হত্যা করে।

পরে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয়রা তাকে ছুরিসহ আটক করে পুলিশে দিলে তাকে আটক করা হয়। নিহত মিনা দুই সন্তানের জননী ছিলেন।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল বাতেন মৃধা ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

তিনি বলেন, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে এবং অভিযুক্ত স্বামীকে আটক করা হয়। পরবর্তীতে এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

নদী বন্দর / জিকে

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com