1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
  4. wphiddenbot@gmail.com : Cache Worker :
কর্ণফুলী নদীতে পাথরবাহী ট্রলারডুবি, ২ শ্রমিক নিখোঁজ - Nadibandar.com
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০১:০৬ অপরাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২ মার্চ, ২০২১
  • ২৪০ বার পঠিত

চট্টগ্রামের কর্ণফুলী নদীর কালারপোল এলাকায় নির্মাণাধীন ব্রিজের পিলারের সঙ্গে ধাক্কা লেগে একটি পাথরবাহী ট্রলার ডুবে গেছে। এতে নিখোঁজ হয়েছেন ট্রলারে থাকা দুজন শ্রমিক।

সোমবার (১ মার্চ) দিবাগত রাত ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) মো. আজিজুল ইসলাম।

তিনি বলেন, ‘ভোর ৪টার দিকে কালারপোল এলাকার একটি ট্রলারডুবির সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায় আগ্রাবাদ ফায়ার সার্ভিসের ডুবুরি দল। এ ঘটনায় ট্রলারে থাকা দুজন এখনও নিখোঁজ রয়েছেন এবং ২৭ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। নিখোঁজদের উদ্ধারে অভিযান চলছে।’

নদী বন্দর / এমকে

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com