1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
হিলিতে ভুয়া ৩ ডাক্তারকে ৩দিন করে কারাদন্ড দিলেন ভ্রাম্যমান আদালত - Nadibandar.com
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন
হিলি (দিনাজপুর) প্রতিনিধি:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৯ মার্চ, ২০২১
  • ২৭১ বার পঠিত

দিনাজপুরের হিলিতে ভুয়া ৩ জন ডাক্তারকে কারাদন্ড ও তাদের চেম্বারগুলো বন্ধ করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত ।

গতকাল সোমবার সন্ধ্যায় হিলি বাজারে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নূর আলম তিনি ভুয়া ৩ জন ডাক্তারকে ৩ দিন করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন এবং তাদের চেম্বারগুলো বন্ধ করে দেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা নূর আলম জানান, বেশ কিছুদিন ধরেই অভিযোগ ছিল, হিলি বাজারের মন্ডল ফার্মেসির সেকেনদার আলী, মাসুদা ফামেসীর মিনহাজুল ইসলাম ও সাহেদা ফামেসীর মাহবুবুল রহমান নামে ৩ ব্যক্তি নিজেকে চিকিৎসক পরিচয় দিয়ে রোগী দেখেন। কিন্তু তারা ডাক্তারও নন। তাদের ৩ দিন করে বিনাশ্রম কারাদন্ড ও চেম্বার ৩টি বন্ধ করে দেওয়া হয়েছে।

নদী বন্দর / পিকে

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com