1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
বাড়ছে উত্তেজনা, চীনকে মোকাবিলায় শঙ্কিত জাপান! - Nadibandar.com
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন
নদী বন্দর ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৯ মার্চ, ২০২১
  • ১৮০ বার পঠিত

আবারও আলোচনায় বিতর্কিত পূর্ব চীন সাগর। উত্তেজনা বাড়ছে আন্তর্জাতিক মহলে। এমন পরিস্থিতিতে নিজেদের নিয়ন্ত্রিত দিয়াওউ দ্বীপপুঞ্জে চীনা পদক্ষেপের মোকাবিলা না করেই সৈন্য পাঠানোর সিদ্ধান্ত থেকে সরে যাচ্ছে জাপান। এ খবর জানিয়েছে সাউথ চায়না মর্নিং পোস্ট।

গণমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, জাপানে সেনাকাকাস নামে পরিচিত দিয়াওউ দ্বীপপুঞ্জের কাছে আন্তর্জাতিক জলরেখায় নিজেদের উপস্থিতি বাড়িয়েছে চীনা কোস্টগার্ড বাহিনী।

ইয়াহু নিউজ জানিয়েছে, সম্প্রতি একটি নতুন আইন জারি করেছে চীন সরকার। যেটির আওতায় এখন থেকে কোনো বিদেশি জাহাজ চীনা জলসীমায় অবৈধভাবে প্রবেশ করলে তাদের বিরুদ্ধে অস্ত্র ব্যবহার করতে পারবে বেইজিংয়ের আধা সামরিক বাহিনী। সেই প্রেক্ষিতেই সেনা উপস্থিতি বাড়িয়েছে তারা।

জাপানের কোস্টগার্ড জানিয়েছে, ফেব্রুয়ারিতে এক সপ্তাহের মধ্যে জলসীমায় চীনা বাহিনীর প্রবেশ গত বছরের কোনো একটি মাসের তুলনায় দ্বিগুণ বেড়েছে।

জাপানের এক কর্মকর্তা বলছেন, চীনের সাম্প্রতিক কর্মকাণ্ড দেখে তারা শঙ্কিত এবং এর বিরুদ্ধে প্রতিক্রিয়া জানানোর পরিকল্পনা সৈন্য পাঠানোর সিদ্ধান্ত থেকে সরে যাচ্ছে।

নদী বন্দর / পিকে

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com