1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
  4. wphiddenbot@gmail.com : Cache Worker :
উপজেলা পরিষদের মূল ফটকে চলছে জাটকা বিক্রি - Nadibandar.com
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৯ মার্চ, ২০২১
  • ২৪৬ বার পঠিত

মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলা পরিষদের মূল ফটকেই চলছে প্রকাশ্যে জাটকা ইলিশ বিক্রি। সোমবার (৮ মার্চ) রাত ৯টায় সরজমিনে সেখানে গিয়ে দেখা যায় পসরা সাজিয়ে প্রশাসনের নাকের ডগায় নিষিদ্ধ জাটকা ইলিশ বিক্রি চলছে।

এসময় উৎসুক ক্রেতারা ভিড় জমিয়ে দরদাম করে জাটকা মাছগুলো ক্রয় করে নেন।

২০২০ সালের ১ নভেম্বর থেকে চলতি বছরের ৩০ জুন পর্যন্ত সারাদেশে জাটকা আহরণ, পরিবহন ও বিপণনে আট মাসের নিষেধাজ্ঞা চলছে। জাটকা ইলিশের সুরক্ষায় বিভিন্ন স্থানে প্রশাসনের অভিযান কার্যক্রমের চললেও উল্টো চিত্র টঙ্গীবাড়ী উপজেলায়।

নাম না প্রকাশ করার শর্তে এক জাটকা বিক্রেতা বলেন, সাতটি মাছ ৪০০ টাকা করে বিক্রি করেছি। মানুষ নেয় বলেই বিক্রি করি।

স্থানীয়দের সঙ্গে কথা হলে কয়েকজন বলেন, প্রায় রাতে এখানে জাটকা বিক্রি হয়। মাঝে মাঝে খুব ভোরেও স্থানটিতে জাটকা বিক্রি হতে দেখা যায়।

এ বিষয়ে একাধিকবার উপজেলা নির্বাহী অফিসার নাহিদা পারভীনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

উপজেলা সিনিয়র সহকারী মৎস্য কর্মকতা মো. জাকির হোসেন মৃধা বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। আপনার মাধ্যমে জানলাম। মৎস্য অফিসের জনবল মাত্র দুইজন। তারপরও প্রতিদিন সকাল থেকে জাটকার বিষয়ে অভিযান পরিচালনা করা হয়’।

ভবিষ্যতে আবারো এমন চিত্র দেখলে তাকে জানানোর অনুরোধ করেন এই মৎস্য কর্মকর্তা।

নদী বন্দর / পিকে

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com