1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
বিশ্ববিদ্যালয়ের আবাসিক শিক্ষার্থীরা আগে টিকা পাবেন: শিক্ষামন্ত্রী - Nadibandar.com
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৯ মার্চ, ২০২১
  • ১৮৮ বার পঠিত

আগামী ১৭ মের আগে বিশ্ববিদ্যালয়গুলোর এক লাখ ৩০ হাজার শিক্ষার্থীকে টিকা দেয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। মঙ্গলবার (০৯ মার্চ) দুপুরে মন্ত্রিপরিষদ বৈঠক থেকে বের হয়ে তিনি এ কথা বলেন।

তিনি আরো বলেন, অগ্রাধিকার ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ের আবাসিক শিক্ষার্থী যারা তাদের আগে টিকা দেওয়া হবে। তারপর টিকা যত আসতে থাকবে পর্যায়ক্রমে তাদেরও টিকার আওতায় আনা হবে।  

চলতি মাসের শেষে স্কুল খুলবে তাদের কবে টিকা দিবেন এমন প্রশ্নে জবাবে শিক্ষামন্ত্রী বলেন, স্কুল-কলেজের বাচ্চা, তারা তো ১৮ বছরের নিচে তাদের তো টিকা দেয়ার নিয়ম নেই।    

২৪ মে বিশ্ববিদ্যালয় খুলবে তাদের জন্য (আবাসিক শিক্ষার্থী) টিকার ব্যবস্থা করা হয়েছে বলেও জানান তিনি।  

এর আগে ৩ মার্চ স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানান, স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া হচ্ছে, সে জন্য তাদের ভ্যাকসিন দিতে প্রধানমন্ত্রীর নির্দেশনা রয়েছে। নির্দিষ্ট সময়ে তারা সেটি পেয়ে যাবেন।

নদী বন্দর / জিকে 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com