1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
ইন্দোনেশিয়ায় স্কুলবাহী বাস খাদে পড়ে নিহত ২৭ - Nadibandar.com
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন
নদী বন্দর ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১১ মার্চ, ২০২১
  • ১৫৬ বার পঠিত

ইন্দোনেশিয়ায় স্কুলের শিশু এবং অভিভাবক বহনকারী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ২৭ জন নিহত হয়েছে। এ ঘটনায় বাসটির ৩৯ জন যাত্রী জীবিত আছেন। খবর রয়টার্সের।

স্থানীয় সময় বুধবার (১০ মার্চ) দেশটির জাভা দ্বীপের কাছে এ দুর্ঘটনা ঘটে। 

বৃহস্পতিবার (১১ মার্চ) দেশটির উদ্ধারকারী সংস্থা এক বিবৃতিতে জানিয়েছে, পশ্চিম জাভা প্রদেশের সুমাদাং শহরের কাছে বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এর পরে বাসটি খাদে পড়ে যায়।

ইন্দোনেশিয়ার পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, বাসটিতে জুনিয়র হাইস্কুলের শিক্ষার্থী এবং তাদের অভিভাবক ছিলেন। উদ্ধারকারী সংস্থা এখনো উদ্ধার অভিযান চালাচ্ছে। 

তবে গাড়িটির ফিটনেসের কাগজ হালনাগাদ করা ছিল না বলে জানিয়েছে পরিবহন মন্ত্রণালয়।

নদী বন্দর / এমকে

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com