1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
নতুন কোচ নিয়ে যাত্রা শুরু করল ব্রহ্মপুত্র এক্সপ্রেস - Nadibandar.com
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১১ মার্চ, ২০২১
  • ১৮৩ বার পঠিত

ঢাকা-দেওয়ানগঞ্জ বাজার-ঢাকা রুটে চলাচলকারী আন্তঃনগর ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনে নতুন কোচ প্রতিস্থাপন করে উদ্বোধন করেছেন রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন।

উদ্বোধনী অনুষ্ঠানে রেলমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী স্বপ্নের সোনার বাংলা গড়ার চেষ্টা করে যাচ্ছেন। বঙ্গবন্ধুর ঘোষিত ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত একটি স্বপ্নের সোনার বাংলা গড়ার লক্ষ্যে সবাই কাজ করছি। প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নশীল দেশে উন্নীত হয়েছে। ২০৪১ সালে বাংলাদেশ উন্নত দেশে পরিণত হবে।’

সারাদেশের রেল সার্ভিস বৃদ্ধি করা হচ্ছে জানিয়ে মন্ত্রী বলেন, প্রতিটি জেলায় রেললাইন করা হচ্ছে। এ সময় তিনি চট্টগ্রাম-ময়মনসিংহের মধ্যে চলাচলকারী আন্তঃনগর বিজয় এক্সপ্রেস ট্রেনটি দেওয়ানগঞ্জ বাজার পর্যন্ত বর্ধিত করার ঘোষণা দেন। এছাড়া জামালপুর এক্সপ্রেস ট্রেনটি দেওয়ানগঞ্জ বাজার পর্যন্ত বাড়ানো হবে বলে তিনি জানান।

মন্ত্রী আরও বলেন, ‘এ বছরের মধ্যে আমরা ৫০টি রেলওয়ে স্টেশন সংস্কার করছি। দেওয়ানগঞ্জ বাজার স্টেশন ডিসেম্বরের মধ্যে সংস্কার করে আধুনিকায়ন করা হবে।’

আন্তঃনগর ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেন ১৬টি কোচ নিয়ে চলাচল করবে। এর মোট আসন সংখ্যা ৭৯৫টি।

উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক মো. জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান, তথ্য প্রতিমন্ত্রী ডা. মো. মুরাদ হাসান, সংসদ সদস্য মির্জা আজম, ইঞ্জিনিয়ার মো. মোজাফ্ফর।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com