1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
চট্টগ্রামে ডিপোতে আগুন, ডজনখানেক বাস ভস্মীভূত - Nadibandar.com
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১১ মার্চ, ২০২১
  • ৪৩৯ বার পঠিত

চট্টগ্রামের আকবরশাহ থানার কর্নেলহাট এলাকার একটি গ্যারেজে অগ্নিকাণ্ডে অন্তত ডজনখানেক বাস পুড়ে গেছে।

বৃহস্পতিবার (১১ মার্চ) দুপুর আনুমানিক দেড়টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে জানা যায়।

স্থানীয়রা জানায়, ‘আজ দুপুরে বাগদাদ এক্সপ্রেস নামে একটি পরিবহনের ডিপোতে আগুন লাগে। এতে ওই ডিপোতে থাকা পরিত্যক্ত বাসসহ প্রায় ডজনখানেক বাস পুড়ে ছাই হয়ে গেছে। তবে কী কারণে এই অগ্নিকাণ্ড তা জানা যায়নি।’

বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক নিউটন দাশ।

তিনি বলেন, ‘দুপুর ১টা ৩০ মিনিটের দিকে কর্নেলহাট এলাকায় একটি বাসের গ্যারেজে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি গাড়ি এসে ঘণ্টাখানেকের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানা যাবে।’

নদী বন্দর / জিকে

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com