1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
মোংলায় ২৫ কেজি হরিণের মাংসসহ আটক ৪ - Nadibandar.com
শুক্রবার, ২২ মে ২০২৬, ০২:১৮ অপরাহ্ন
নদী বন্দর ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৫ ডিসেম্বর, ২০২০
  • ২১৪ বার পঠিত

সুন্দরবন থেকে পাচারকালে ২৫ কেজি হরিণের মাংসসহ চার দুর্বৃত্তকে আটক করে আজ মঙ্গলবার জেল হাজতে পাঠানো হয়েছে। সোমবার (১৪ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে মোংলার হলদিবুনিয়ার বাইল্লার মোড়ে অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ।

আটককৃতরা হলেন- জপতোষ মন্ডল (৩৮), টিটু মন্ডল (২৭), নাজমুল মল্লিক (৪৯) ও অনিমেষ মন্ডল (৩৮)। আটককৃতদের বাড়ী মোংলা, খুলনা ও গোপালগঞ্জ জেলায়। এসময় সুন্দরবনের ওই নিষিদ্ধ হরিণের মাংসসহ এ কাজে ব্যবহৃত দুটি মোটরসাইকেলও জব্দ করা হয়।

মোংলা থানার সেকেন্ড অফিসার মোঃ জাহাঙ্গীর আলম জানান, সুন্দরবন থেকে হরিণের মাংস পাচারের খবর পায় পুলিশ। পরে পাচারকারীরা বৌদ্ধমারী হয়ে মোটরসাইকেলযোগে চাঁদপাই ইউনিয়নের হলদিবুনিয়ার বাইল্লার মোড় এলাকায় পৌঁছালে সেখানে আগ থেকে ওঁৎ পেতে থাকে এএসআই সাধন বিশ্বাস ও এএসআই অমিতের নেতৃত্বে তাদেরকে আটক করা হয়। 

এ ঘটনায় সেকেন্ড অফিসার মোঃ জাহাঙ্গীর আলম বাদী হয়ে সুন্দরবনে প্রবেশ করে হরিণ শিকার করে পাচারের চেষ্টায় ১৯২৭ সালের বন আইন (সংশোধনী-২০০০) এর ২৬ (১) (খ) ও (২৬) (১ক) (চ) ধারায় মামলা করেন। পরে আদালতের মাধ্যমে আজ মঙ্গলবার (১৫ ডিসেম্বর) সকালে তাদের জেল হাজতে পাঠানো হয়েছে।

নদী বন্দর / এমকে

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com