1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
শেষের স্বস্তিতে সেমির পথে এগিয়ে ম্যান সিটি - Nadibandar.com
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন
নদী বন্দর ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ৭ এপ্রিল, ২০২১
  • ২১৫ বার পঠিত

শেষ সময়ের গোল স্বস্তি এনে দিল ম্যানচেস্টার সিটিকে। মঙ্গলবার রাতে ইতিহাদ স্টেডিয়ামে চ্যাম্পিয়ন্স লিগের প্রথম কোয়ার্টার ফাইনালে বরুশিয়া ডর্টমুন্ডকে ২-১ গোলে হারিয়েছে পেপ গার্দিওলার দল।

ঘরের মাঠে শুরু থেকেই অবশ্য বল দখলে এগিয়ে ছিল ম্যান সিটি। ১৯ মিনিটের মাথায় তার ফলও পেয়ে যায় তারা। গোলটি এসেছে প্রতিপক্ষ ডিফেন্ডার ডিফেন্ডার এমরে কানের ভুলে।

কেভিন ডি ব্রুইন বল পেয়ে ডি-বক্সের ভেতর বাঁ দিকে বাড়িয়েছিলেন ফোডেনকে। তার পাস নিয়ন্ত্রণে নিয়ে ডান দিকের বাইলাইনের কাছ থেকে কাট ব্যাক করেন রিয়াদ মাহরেজ। ডান পায়ের শটে বাকিটা সারেন ডি ব্রুইন।

৮৪ মিনিট পর্যন্ত ওই এক গোলেই এগিয়ে ছিল ম্যান সিটি। কিন্তু হঠাৎ তাদের মুখের হাসি মিলিয়ে দেন মার্কো রিউস। হলান্ডের পাস ধরে ডি-বক্সে ঢুকে ডান পায়ের শটে এদেরসনকে পরাস্ত করেন তিনি। ১-১ সমতা তখন ম্যাচে।

তবে শেষ রক্ষা হয়নি ডর্টমুন্ডের। নির্ধারিত সময়ের শেষ মিনিটে সিটিকে আনন্দে ভাসান ফোডেন। ডি ব্রুইনের ক্রস ডি-বক্সে পেয়ে ইলকাই গিনদোয়ান দেন ফোডেনকে। ইংলিশ মিডফিল্ডার সেই সুযোগ আর মিস করেননি।

শেষ মুহূর্তে হার দেখা ডর্টমুন্ড আগামী ১৪ এপ্রিল ফিরতি লেগে ম্যান সিটিকে মোকাবেলা করবে ঘরের মাঠে।

 

    নিউজটি শেয়ার করুন

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    এ জাতীয় আরো খবর..
    © All rights reserved © 2020 Nadibandar.Com
    Theme Developed BY ThemesBazar.Com