1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
বছরের সেরা ওয়ানডে ব্যাটসম্যান লিটন দাস - Nadibandar.com
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন
নদী বন্দর ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ২৬ ডিসেম্বর, ২০২০
  • ১৯১ বার পঠিত

করোনা মহামারিতে ২০২০ সালে ক্রিকেটের বেশিরভাগ ম্যাচই অনুষ্ঠিত হয়নি। সারা বছর আন্তর্জাতিক ম্যাচ হয়েছে ৪৪ টি। এর মধ্যে ৪২ টি ম্যাচে জয় পরাজয় নির্ধারিত হয়েছে। বাদবাকি দুইটি ম্যাচের একটি ম্যাচে টাই হয়েছে, পরিত্যাক্ত হয়েছে অন্যটি। 

ওয়ানডে ক্রিকেটের এমন সময়ে একটা বিষয় নিশ্চিত। ২০২০ সালে ওয়ানডে ক্রিকেটে ব্যক্তিগত সর্বোচ্চ রানের ইনিংসের মালিক হয়েছেন বাংলাদেশ দলের ড্যাশিং ওপেনার লিটন দাস। এ বছর লিটন দাস এক ইনিংসে করেছেন ১৭৬ রান। যা বর্ষসেরার তালিকায় সবার উপরে।   

তার পরের দ্বিতীয় অবস্থানেও রয়েছেন আরেক বাংলাদেশি। বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল। এক ইনিংসে তার সংগ্রহ ১৫৮ রান।  চমক দেখিয়েছেন পল আয়ারল্যান্ড দলের স্টারলিং। শক্তিশালী ইংল্যান্ডের বিপক্ষে একটি ম্যাচে ১৪২ রান করে তৃতীয় স্থানটি নিজের করে নিয়েছেন।  

তথ্য- ক্রিকইনফো

নদী বন্দর / এমকে

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com